• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইজতেমার মাঠে সংঘর্ষ: মুয়াজ বিন নূর গ্রেপ্তার

প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকের নামে মামলা দায়ের কথা হয়। ইতোমধ্যে তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান গণামাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর উত্তরা এলাকা থেকে সাদপন্থি এই নেতাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অর্ধশতজন আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/