• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে সুদি মহাজনের কিল-ঘুষিতে বিএনপি নেতা নিহত

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুদি মহাজনের কিল-ঘুষিতে বিএনপি নেতা কিবরিয়া তালুকদার (৪৫) নিহত হয়েছেন। আর্থিক লেনদেন নিয়ে চলা দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতা কিবরিয়া গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভুরঘাটা এলাকার মৃত আদম তালুকদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুরঘাটা বাসস্ট্যান্ডে বসে আর্থিক লেনদেন নিয়ে বিএনপি নেতা কিবরিয়ার সঙ্গে খাঞ্জাপুর গ্রামের সুদি মহাজন বারেক ব্যাপারীর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে কিবরিয়াকে কিল-ঘুষি মেরে আহত করে বারেক। স্থানীয়রা আহত কিবরিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুনের ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/