• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল

প্রতিনিধি / ১৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে পায়রা বন্দর কর্তৃপক্ষের এতোদিনের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে নৌবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা প্রজ্ঞাপনে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেনকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর এ পদে ক্যাপ্টেন মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরীকে নিয়োগ দিতে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/