• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

হাতকড়া নিয়েই মায়ের জানাজায় যুবলীগ নেতা

প্রতিনিধি / ১৩২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া নিয়েই মায়ের জানাজায় অংশ নেন যুবলীগ নেতা আবদুল মোতালেব (৫১)। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুরস্থ গ্রামের বাড়িতে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।
মাকে শেষ বিদায় জানাতে পুলিশি পাহারায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। ওই দিন সকালে মায়ের মৃত্যুর খবরে আবেদনের পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চার ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পান।

এরপর ছুটে যান মায়ের জানাজায়। জানাজার নামাজ শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা শহর থেকে আবদুল মোতালেবকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/