• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আ.লীগের ৭ নেতাকর্মী আটক

প্রতিনিধি / ১১১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসা ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।

আটকদের মধ্যে একজন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান।

তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সংসদ সদস্যের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন।

খবর পেয়ে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ শ্রদার্ঘসহ ৭ নেতাকর্মীকে আটক করে। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এ সময় ৭ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/