• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিএনপি নেতার বাড়ির দেয়ালে জয়বাংলা লেখার পরই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রতিনিধি / ১৩২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপির সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদের বাড়ির সামনের দেয়ালে জয়বাংলা লেখার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি মুন্সি নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে।

এদিকে দেয়ালে লেখার পরপর রোববার (১৫ ডিসেম্বর) রাতে শহরের পাঠানপাড়া থেকে সুজনকে আটক করে পুলিশ। সোমবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় এ কথা জানান হারুনুর রশিদ নিজেই।

তিনি বলেন, গতরাতে আমার বাড়ির সামনের দেয়ালে জয়বাংলা লিখেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা, মাদকাসক্ত। গতরাতেই পুলিশ তাকে আটক করেছে। আমি ধন্যবাদ জানাই পুলিশ ভাইদের।

হারুন আরও বলেন, নেশা করে মদ খেয়ে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছর শহীদ মিনার অপবিত্র করেছে। আর তাদের নেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগ বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে বাংলাদেশকে। দেশের সাধারণ জনগণকে ও বিরোধী মতকে দমনের নামে আটকের পর জঙ্গি সাজিয়ে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছে।

এসব জুলুম অত্যাচার থেকে রক্ষার জন্য ছাত্রসমাজ জেগে উঠেছে এবং বাংলাদেশকে বৈষম্যবিরোধী একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। তাই এ বিজয়কে অক্ষুণ্ন রাখতে হলে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে।

জয়বাংলা লেখার অভিযোগে সুজনকে আটক করার বিষয়টি অস্বীকার করেছন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন। তবে কোন মামলায় বা অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/