• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিজয় দিবসে নাশকতার পরিকল্পনা, ১২ আ.লীগ কর্মী কারাগারে

প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ১২ জন হলেন- ঘাগটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের মতিউর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রিংকন (৩০), মনির হোসেনের ছেলে ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মারুফ (২৫), খিরাটি গ্রামের আমির উদ্দিন মাঝির ছেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান মাঝি (৪২), নাজিম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামসুল আলম (৫২), জয়নাল আবেদীনের ছেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ (৪৫), আব্দুল আওয়ালের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ইলিয়াস আহমেদ (৪৫)।

এ ছাড়া আটক অন্যরা হলেন, কামারগাঁও গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম মোল্লা (৪৬), ছানাউল্লাহর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাশিদুল আলম (৪৪), দবির মাস্টারের ছেলে আওয়ামী লীগ নেতা শরিফ (৪১), পার্শ্ববর্তী লাখপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলাল মিয়া (২২), শালদৈ গ্রামের আব্দুল খালেকের ছেলে স্থানীয় আওয়ামী লীগের সদস্য লোকমান মোল্লা (৪২), আইন উদ্দিনের ছেলে জিহাদ (২৪)।

জানা গেছে, উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত মো. হারুন অর রশিদ (হিরন মোল্লার) নেতৃত্বে বিভিন্ন এলাকার আওয়ামী লীগের কর্মীদের ধাঁধার চরে জড়ো করা হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘেরাও দিয়ে ধাঁধার চর থেকে ১২ জন আওয়ামী লীগ কর্মীদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে হামলা ও নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করার পরিকল্পনা করে। পরে সেগুলো আন্তর্জাতিকভাবে প্রচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা ছিল তাদের।

কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন বলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ জনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/