• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

তথ্য সংগ্রহ করতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় এসআই নিহত

প্রতিনিধি / ১৪২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কাভার্ডভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসআই সাইফুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নকুলহাটি গ্রামের মো. আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জে ডিএসবিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, ওই পুলিশ অফিসার সদর উপজেলার আড়পাড়া নামক স্থানে ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। যেখানে ওলামা দলের কর্মী সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। তিনি রাস্তা পার হচ্ছিলেন এসময় টেকেরহাটগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/