• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মনপুরায় পুলিশের উপর হামলা মামলায় দুই যুবলীগ নেতাসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মনপুরা (ভোলা) প্রতিনিধি। ভোলার মনপুরায় পুলিশের উপর হামলা মামলায় দুই যুবলীগ নেতাসহ ভারপ্রাপ্ত এক চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ও সকালে পৃথক অভিযানে উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিন আসামিকে কোর্টের মাধ্যমে ভোলা জেল হাজতে ফেরন করা হয়েছে । গ্রেফতারকৃত আসামিরা হলেন, মনপুরা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর (৩৫), হাজীর হাট ইউনিয়ন যুবলীগ সদস্য মোঃ মহসিন (৪২) ও হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাফর (৫২)। তারা একই মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ মার্চ ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ প্রাথীর মাঝে সংঘর্ষ ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামিরা পুলিশকে লক্ষ করে হত্যার উদ্দেশ্য ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয় । পরে পুলিশ বাদি হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করে।মনপুরা থানা মামলা নং -১, জি আর ১৬/২৪।

এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের গায়ে হতার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, পলাতক আসামি এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/