• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঘন কুয়াশা: লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচল ব্যাহত

প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে দিনের বেশিরভাগ সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হয় বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয় যানবাহনগুলোকে। ঘন কুয়াশায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।

মজুচৌধুরীর হাট ঘাট থেকে ইলিশা রুটে সর্বশেষ ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলার উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে যায়।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ছেড়ে যায় সর্বশেষ ফেরিটি। এরপর আর কোনো ফেরি চলাচল করতে পারেনি। এদিকে শুষ্ক মৌসুম হওয়ায় এ রুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। এটিও ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ।

মজুচৌধুরীহাট ফেরিঘাটের টার্মিনাল সহকারী রেজাউল করিম বলেন, ঘন কুয়াশা এবং নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে যানবাহন আটকা পড়ছে। ঘাটে অন্তত ৬০ থেকে ৭০টি যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ৬০ শতাংশ সার্ভিস কমেছে।

ফেরির এ কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মজুচৌধুরীর হাট থেকে একটি ফেরি ভোলার উদ্দেশ্যে ছেড়ে গেলেও এরপর আর কোনো ফেরি চলাচল করেনি। দীর্ঘ সময় পর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি ফেরি যাত্রীবাহী বাস নিয়ে মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে যায়।

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট-ইলিশা রুট হয়ে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার যানবাহন চলাচল করে। বর্তমানে এ রুটে সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কাবেরী ও কুসুম কলী নামে চারটি ফেরি চলাচল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/