• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভারতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান

প্রতিনিধি / ১৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছেন তারা।

বুধবার (১১ ডিসেম্বর) বার্তাসংস্থা এএনআইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানকার বাসিন্দাদের কাগজপত্র যাচাই করেন তারা।

এর আগে মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে চিঠি দেন। চিঠিতে রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ শুরু করার নির্দেশ দেন তিনি।

গভর্নরের এমন নির্দেশনার পর বুধবার দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য অভিযান পরিচালনা করে। এ সময় সেখানকার বাসিন্দাদের প্রত্যেকের নথিপত্র যাচাই করা হয়।

কয়েক দিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি দল এলজির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তারা অনুপ্রবেশকারীদের কারণে তৈরি হওয়া সমস্যা সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

দিল্লি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অনৈতিকভাবে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এ অভিযান চালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/