• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঘন কুয়াশায় ফেরি বন্ধ, পারের অপেক্ষায় শতাধিক যানবাহন

প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মধ্যরাত থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) শেষ রাত ৩টার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট পয়েন্টে শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, রাত আড়াইটার পর থেকেই মাঝ পদ্মায় কুয়াশা পড়তে শুরু করে।

একপর্যায়ে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ, ওই সময়টাতে ফেরিতে থাকা দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে কুয়াশার তীব্রতা কমে এলে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/