• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

হাত কড়া নিয়ে মায়ের দাফনে ছাত্রলীগ নেতা

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্যারোলে মুক্ত হয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের দাফনে অংশ নিলেন চুয়াডাঙ্গার ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। মাসখানেক আগে সংঘর্ষের মামলায় কারাগারে যান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের এ সাবেক সহসভাপতি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মারা যান তার মা আলেয়া খাতুন (৭০)। এদিন বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে জাহাঙ্গীর তার মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। তবে এ সময় তার হাতে ছিল হাতকড়া।

জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, আমার বোন আগে একবার স্ট্রোক করেছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে সম্ভবত স্ট্রোক করেই তিনি মারা গেছেন। এ সময় বোনের জানাজায় ভাগনেকে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আলাউদ্দিন।

এদিন মুহূর্তেই জাহাঙ্গীরের হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, গত ১২ নভেম্বর থেকে জাহাঙ্গীর জেলহাজতে। ৫ আগস্টের একটি সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হন তিনি। মায়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে মুক্তি দিয়ে বাড়িতে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখরুজ্জামান বলেন, প্যারোলে মুক্তির আদেশে হাজতি আসামি জাহাঙ্গীর হোসেনকে কয়েক ঘণ্টার জন্য তার মায়ের দাফন কাজে শরিক হওয়ার সুযোগ দেওয়া হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, কীভাবে হাতকড়া পরানো ছিল, সে বিষয়টি আমি এখনো পুরোপুরি নিশ্চিত না। তবে নিয়ম অনুযায়ী তো একেবারে ছাড়া থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/