• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ৯ যুবক

প্রতিনিধি / ১৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বেনাপোল প্রতিনিধি : কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ ৭ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি যুবক। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ফেরত আসারা হলেন, সুজন ফকির (২৮), আব্দুল মোনাব (৩০), রেদোয়ান (২৫), নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮), শাহজাহান গাজী (৩৫), খাইরুল ইসলাম (২৯), সামাদ মিয়া (২৩) ও শাহাদত হোসেন (৩৪)। এরা যশোর নড়াইল, সুনামগজ্ঞ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, ফেরত আসারা কাজের সন্ধানে দেড় বছর আগে বিনা পাসপোর্টে অবৈধ পথে ভারতের বিভিন্ন এলাকায় যায়।

সেখানে ক্ষেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয় তারা। পরে আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। কারাভোগ শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/