• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আর্থিক দুশ্চিন্তা নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন পটুয়াখালীর গুলিবিদ্ধ মনির

প্রতিনিধি / ১৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে মানবেতর দিন কাটাচ্ছেন পটুয়াখালীর দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের আলমগীর হোসেনের একমাত্র ছেলে মনির হোসেন। ২০ জুলাই গাজীপুর চৌরাস্তা এলাকায় গুলিবিদ্ধ হন পেশায় পোষাক শ্রমিক মনির। তখন থেকেই পঙ্গুত্ববরণ করে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এদিকে টাকার অভাবে অন্ধকার ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছে মনিরের পরিবার। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকার অনুদান পেলেও তা খরচ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মনিরের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। মনিরের তিন বছরের ছেলে ইসমাইলের ভরণপোষণও অনিশ্চিত।

যোগাযোগ করা হলে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মনির হোসেন এ প্রতিবেদককে জানান, প্রতিদিন তার সঙ্গে দুই-তিনজন লোক হাসপাতালে থাকতে হয়। তাদের খাবারই জোগাড় করতে পারছেন না তিনি। উপার্জনক্ষম কেউ না থাকায় পরিবার নিয়েও আছেন বিপাকে।

এসময় আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে মনির আরও বলেন, টাকার অভাবে অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে দিনে দিনে মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন তিনি। তার পুরো পরিবার এখন দিশেহারা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মাহমুদ যুগান্তরকে বলেন, তিনি জানামাত্রই খোঁজখবর নিয়ে ও কাগজপত্র যাচাই করে তাকে তালিকাভূক্ত করেছেন।

খুব দ্রুত সময়ের মধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুলিবিদ্ধ মনির আর্থিক অনুদান পাবেন বলে নিশ্চিত করেছেন এ কর্মকর্তা। এছাড়া জেলা প্রশাসনও সহযোগীতা করবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/