• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ২

প্রতিনিধি / ১৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শনিবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, আজ শনিবার সকালে রায়পুরার রুবেল গ্রুপ ও বাসেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে।

নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনার পর উভয়পক্ষের মধ্যে চান্দেরকান্দির মেথিকান্দায় সংঘর্ষ হয় এবং সেখানে সাবেক ইউপি সদস্য কল্পনা বেগম নিহত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/