• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি / ১৭০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে প্রতারণার অভিযোগে জাহিদ বকাউল (২৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে উপজেলার জগন্নাথকাঠী বাজারের আনহা সুপারশপ বিকাশ ও ফ্লাক্সিলোডে ব্যবসায়ী মো. হুসাইন থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, পুলিশ সদস্য জাহিদ বকাউল গত ২৯ নভেম্বর ছারছীনা দরবার শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠী বাজারের আনহা সুপারশপ, বিকাশ ও ফ্লাক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা নেন। তখন দোকানি টাকা চাইলে বলেন, ডিউটি শেষ করে টাকা দিচ্ছি। একপর্যায়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে জাহিদ বিষয়টি থানায় জানান। পরে পুলিশ তদন্তসাপেক্ষে তাকে গ্রেপ্তার করে।

অভিযোগকারী হুসাইন অভিযোগ করেন, পুলিশ সদস্য জাহিদ মাহফিলের সময় পোশাক পরে দোকানে গিয়ে দুটি নম্বরে ২১ হাজার ৮০০ টাকা নেন। পরে টাকা চাইলে তিনি টাকা দিচ্ছিলেন না। এ সময়ে বিষয়টি নেছারাবাদ থানায় জানানো হয়। কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, তিনি একইভাবে শতাব্দী টেলিকম থেকে ২০ হাজার, বাসস্ট্যান্ডের রিমন আহম্মেদের দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/