• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রতিনিধি / ১৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় সড়ক দুর্ঘটনায় মো: ইমন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমন সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মীর বাড়ি ব্রিজ সংলগ্ন প্রবাসী মো: রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ইমন এবার ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী নাহিদ ইসলাম আসিফ, মাসুদ রানা এবং আরিফুল ইসলামসহ আরো অনেকে জানায়, ইমন একটি ডিসকাভার মোটরসাইকেল চালিয়ে ভেদুরিয়া রোড থেকে পরাণগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন।

পরাণগঞ্জ বাজার চত্বরে গিয়ে মোটরসাইকেলটি একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পথচারীরা জানান, ইমনের মোটরসাইকেলের গতি ছিল অনিয়ন্ত্রিত এবং সে ভালোমতো গাড়ি চালাতে পারতেন না। গাড়ি চালানোর সময় তার শরীর কাঁপা-কাঁপি করছিল। অনিয়ন্ত্রিত গতি থাকার কারণে অটোরিকশার সাথে হাল্কা ধাক্কা লেগে সে সড়কে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসনাইন পারভেজ বলেন, ‘ইমনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া চলমান রেখেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/