• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান জাটকা ও কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি / ১৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মনপুরা (ভোলা) প্রতিনিধি।। ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে জাটকা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড। মনপুরা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম’র নের্তত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।

সোমবার (০২ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে দুপুর ২ টায় ঢাকাগামি লঞ্চ থেকে তল্লাশি চালিয়ে জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে বিকেলে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং স্থানীয় মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে জাটকা ইলিশ বিতরন করা হয়।

মাছ বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ কর্মকর্তা প্রকাশ চন্দ্র দাস, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

কোস্ট গার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা মেঘনা নদীর বাউলবাড়ি ঘাট, নায়েবের ঘাট, কাউয়ারটেক ঘাট, রামনেওয়াজ ঘাট, তুলাতুলি চর, বদনার চর, ঢাল চর, কলাতলীর চর ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি।

এসময় ৬ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এবং ঢাকাগামি লঞ্চে থাকা ৩টি ইলিশের ঝুড়ি তল্লাশী করে ২৮০ কেজি জাটকা জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/