• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পটুয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর রাঙ্গাবালীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে (জাকির সরদার) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মাহাতাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের গত ৩০ মে স্কুলের অফিস কক্ষে নিয়ে তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬ নম্বর চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহের বিরুদ্ধে।

এ অভিযোগে গত ১ জুন তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা মামলাটি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/