• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব হলেন ফয়েজ আহম্মদ

প্রতিনিধি / ১৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়েজ আহম্মদ (আহমেদ ফয়েজ)।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আহম্মদ ফয়েজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে একটি ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেন।

কৈশোর থেকে লেখালেখির প্রতি ঝোঁক থেকে স্কুল জীবনেই স্থানীয় সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। স্থানীয় পানপাড়া উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাসের পর ঢাকায় ধানমন্ডিতে অবস্থিত আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।

পরবর্তীতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় জীবন থেকে সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন ফয়েজ। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রভিত্তিক বেনার নিউজের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

নিউ এজের আগে তিনি দৈনিক আমাদের সময়, সাপ্তাহিক বুধবার, দৈনিক মানবকণ্ঠ ও পাক্ষিক তারকালোকসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। গত ১৮ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দেশের প্রায় প্রতিটি গণ-আন্দোলন প্রত্যক্ষভাবে কভার করেছেন। তার লেখা বই ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ আদর্শ প্রকাশনী থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/