• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

প্রতিনিধি / ১৬১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে তিন মাসের মাথায় পদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্রান্সে সরকারের পতন হয়েছে।

শিগগিরই তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি সংসদ সদস্যরা মিশেল বার্নিয়ের বিরুদ্ধে আনা প্রস্তাবের সমর্থনে একচেটিয়া ভোট দিয়েছেন।

প্রস্তাবটি পাসের জন্য ২৮৮ ভোট প্রয়োজন ছিল। তবে মোট ৩৩১ জন এই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছেন। এর ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কর্তৃক নিযুক্ত হওয়ার মাত্র তিন মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে।

ভোট ছাড়াই বিশেষ ক্ষমতা ব্যবহার করে বাজেট পাস করানোই বার্নিয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো। যে বাজেট তার পতনের সূত্রপাত করেছিল তাও এখন নিষ্ক্রিয়। ১৯৬২ সালের পর প্রথমবারের মতো দেশটিতে কোনো সরকার অনাস্থার ভোটে মাধ্যমে ক্ষমতাচ্যুত হলো।

এর ফলে একক সংখ্যাগরিষ্ঠতা হীন ফরাসি পার্লামেন্টে র রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/