• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বেনজীরের ঘনিষ্ঠ জসীম গ্রেপ্তার

প্রতিনিধি / ১৫২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সাবেক পুলিশপ্রধান (আইজিপি) বেনজীর আহমেদেরর ঘনিষ্ঠ বলে পরিচিতি জসীম উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর খিলক্ষেতের লে মেরিডিয়েন হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম।

তিনি বলেন, দুপুরের দিকে বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বাড্ডা থানা পুলিশ উপস্থিত ছিল। বাড্ডা থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাদের কাছে জসীমকে সোপর্দ করা হয়েছে।

ওসি বলেন, যতটুক শুনেছি সাবেক আইজি বেনজীরের সঙ্গে জসীমের অনেক অনেক সখ্য ছিল। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একটি মারামারি মামলায় জসীম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে বাড্ডা থানায় আছেন। জসীম চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/