• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় তোফায়েল আহমদসহ ৮৬ জনের নামে মামলা

প্রতিনিধি / ১৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ভোলায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চার সাবেক সংসদ হলেন- ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এদের মধ্যে আলী আজম এবং জ্যাকব কিছুদিন আগে ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি দুজন কোথায় রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। গত ০৫ আগস্টের পর থেকেই এলাকায় নেই তারা।

বুধবার (৪ ডিসেম্বর) ভোলা সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৯ সালে ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্য এবং ৮৬ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী ভোলা পৌর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাত্রদলকর্মী আরিফ হোসেন। সোমবার (২ ডিসেম্বর) তিনি বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ মামলার তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/