• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনায় তিন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত

প্রতিনিধি / ১৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী বরগুনার তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বরগুনার তিন শহীদের স্বজনদের হাতে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা তুলে দেওয়া হয়।

জামায়াতের বরগুনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আসাদুজ্জামান মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা মো. আফজালুর রহমান, পৌর আমির মাওলানা আবদুল জলিল, সদর উপজেলা আমির মাওলানা মো. নুরুল আমিন, তালতলী উপজেলা আমির মাওলানা মো. শাহ্ জালাল, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মো. মোশাররফ হোসেন ও শিবিরের জেলা সভাপতি আবদুল্লাহ্ মো. সুমন।

তিনজন শহীদ হলেন মো. বাবুল মিয়া, জাকির তবক ও মো. সিরাজুল ইসলাম। জামায়াতে ইসলামী দেশব্যাপী প্রতিটি শহীদ পরিবারকে ধারাবাহিকভাবে অনুদান দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/