• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বদলি করা হলো সেই প্রধান শিক্ষককে

প্রতিনিধি / ১৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পরেই সেই শিক্ষক আল-আমিন বিশ্বাসকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস।

জানা গেছে, গত ২৬ নভেম্বর শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এক আদেশে তাকে উপজেলার ১৬নং লালুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি করা হয়েছে। গত ২৬ নভেম্বর নতুন কর্মস্থলে যোগদান যোগদান করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আল আমিন বিশ্বাস। একই বিদ্যালয় চাকরি করছেন তার স্ত্রী ও তার কন্যা। এই শিক্ষক পরিবারের বিরুদ্ধে ছিল বিস্তর অভিযোগ।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন শিক্ষা অফিসের কর্তা ব্যক্তিরা। সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা মেলে। পরে ৩১ অক্টোবর উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস তাকে শোকজ করেন। লিখিত জবাবে সন্তুষ্ট না হয়ে তাকে বদলি করা হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আল-আমিন বিশ্বাসের (০১৭৩৮১৯৭৪৭২) মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করছেন না।এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে গত ২৫ নভেম্বর উপজেলার ১৬নং লালুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি করা হয়েছে। ২৬ তারিখ তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/