• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা, গুঁড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

প্রতিনিধি / ১৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর কবিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এ সময় বারবার সতর্ক করার পরও নির্দেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভূঁইয়ারহাট ‘একতা ব্রিকস’ নামে ওই ইটভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণের জন্য অনুমতি চাইলে ২০১৭ সালে এই ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। পূর্বের আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার বলেন, অবৈধ ওই ইটভাটায় আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ অবৈধ। ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/