• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে ইয়াবাসহ নারী টিকটকার গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে মাদক বিক্রির সময় নারী টিকটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাবেয়া আক্তার সাথী (৩৮) ও সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)। এর মধ্যে সাথী টিকটকার হিসেবে পরিচিত। রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে।

এ ছাড়া সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। গ্রেপ্তারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত দুজন মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বরিশালটাইমসকে জানান, শুক্রবার সন্ধ্যায় কামারকাঠী গ্রামে ইয়াবা বিক্রি করছিল তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা দুজনই এলাকার চিহ্নিত মাদককারবারি। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/