• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

রিমান্ড শেষে কারাগারে শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহ

প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পৃথক দুই মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহর দু-দিন করে চার দিনের রিমান্ড শেষে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক নূরুল আমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ নভেম্বর মঈন আব্দুল্লাহকে বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বিএনপিপন্থী আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, মঈন আব্দুল্লাহর চার দিনের রিমান্ড শেষে আদারতে হাজির করা হয়েছিল। আদালত তাকে জেল হাজতে প্ররসের নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের আগে নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। উক্ত দুটি মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/