• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঝালকাঠিতে টাস্কফোর্সের অভিযান: ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের টিম অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম। এসময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, কৃষি বিপণন কর্মকর্তা টি,এম,মাহবুবুল হাসান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম জানান, একটি প্রতিষ্ঠানে ১৬৭ টাকার সরকার নির্ধারিত মূল্যের তেল ২০০ টাকায় বিক্রি এবং সে উদ্দেশে প্রায় ১৭ লাখ টাকার তেল মজুদ যেগুলো উৎপাদনকারীর সঙ্গে যোগসাজশে মূল্য কারসাজি করা, ভুয়া ভাউচার প্রদর্শন ও বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য মজুদ এছাড়া বোতলজাত তেল ভেঙ্গে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রি এবং প্রসিদ্ধ কোম্পানির মোড়ক তৈরি করে পোলাও চাল নিজে মোড়কজাতকরণ করার কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তার কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির মুচলেকা নেওয়া হয় এবং শিশুখাদ্য গুলো জব্দ করা হয়। আরেকটা প্রতিষ্ঠানে বারবার বলা সত্ত্বেও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টাস্কফোর্স টিমের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/