• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

জামায়াতের দুই কর্মীর বাড়িতে দুর্বৃত্তদের ককটেল হামলা

প্রতিনিধি / ৪০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শরীয়তপুরের সখিপুরে দুই জামায়াত কর্মীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চর জিংকি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, জামায়াত কর্মীদের ভোট কেন্দ্রে ভোট দিতে না যেতে এবং ভয়ভীতি সৃষ্টি করতে একটি মহল এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে চর জিংকি এলাকার জামায়াতের কর্মী আবু হানিফ মোল্লা বসতবাড়ি ও একই এলাকার ইয়াসিন বেপারীর বাড়িতে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়।

বোমা বিস্ফোরণের বিকট শব্দে চারপাশে লোকজন জেগে উঠলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা এগিয়ে এসে একটি বিস্ফোরিত ও আরেকটি অবিস্ফোরিত ককটেল দেখতে পায়। বিষয়টি নিয়ে আবু হানিফ মোল্লার ছেলে সোহান মোল্লা বলেন, আমরা জামায়াতের সমর্থক এবং আমি নিজে একজন শিবির কর্মী। রোববার জামায়াতের প্রার্থীর ভাতিজারা এলাকায় এসে নির্বাচনি প্রচারণা শেষে আমাদের বাড়িতে বিশ্রাম নিয়েছিলেন।

আর ভোরে আমাদের বাড়িসহ আরেকটি জামায়াতের সমর্থকের বাড়িতে ককটেল হামলা চালানো হয়। মূলত ভোট কেন্দ্রে যাতে সাধারণ মানুষেরা না যেতে পারে এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার করতে এই ককটেল হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, কাঁচিকাটা এলাকার দুইটি বসতবাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/