• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

জনসভা থেকে ফেরার পথে জামায়াত কর্মী নিহত

প্রতিনিধি / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আসাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভৈরবা এলাকায় পাওয়ার ট্রিলার ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিলে অংশ নেন আসাদসহ আরও কয়েকজন। কর্মসূচি শেষে তারা একটি পাওয়ার ট্রিলারে করে নিজ গ্রাম কুল্লাহতে ফিরছিলেন। পথে ভৈরবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি থ্রিহুইলারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আসাদসহ ৫ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আসাদের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্য ৪ জন বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/