• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পোস্টার ছাপাতে না পেরে প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলেন প্রার্থী

প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজবাড়ী-২ সংসদীয় আসনে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী আব্দুল মালেক মণ্ডল নিজেই আর্থিক সহায়তার কথা বলেন।

আব্দুল মালেক মণ্ডল বলেন, তিনি কালুখালী উপজেলার সূর্যদিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে শিক্ষক হিসেবে কর্মরত। ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৮ বছর ধরে তার বেতন বকেয়া রয়েছে, যার পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা। বেতন বকেয়া ও আর্থিক সংকটের কারণে তিনি নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপানোসহ প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রম চালাতে পারছেন না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় আমি চরম আর্থিক সংকটে রয়েছি। এ কারণেই নির্বাচনী প্রচারণা চালাতে প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তার আবেদন করেছি। আর্থিক সহযোগিতা পেলে নিয়ম অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারব এবং জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পাব। ভোটারদের সমর্থনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, শিক্ষক জীবনের দীর্ঘদিনের বেতন বৈষম্যের কারণে তার সংসার অচল হয়ে পড়েছে। ছেলেমেয়েদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। আর্থিক ও মানসিক সংকটের মধ্যেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/