• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে : পার্থ

প্রতিনিধি / ৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপি নেতৃত্বাধীন জোট রাষ্ট্রক্ষমতায় এলে ভোলার সার্বিক উন্নয়ন দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভোলার পৌর এলাকার এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ এই তিনটি দাবির বিষয়ে ইতোমধ্যে ডিমান্ড নোট দেওয়া হয়েছে। বিএনপি জোট ক্ষমতায় গেলে এসব দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জু ও মরহুম মোশারেফ হোসেন শাজাহানের উন্নয়নের কথা স্মরণ করে বলেন, তাদের সময়ে ভোলার উন্নয়ন ছিল চোখে পড়ার মতো। ঠিক একইভাবে জোট প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তার উন্নয়ন কার্যক্রমও হবে দৃশ্যমান।

আসন্ন ১২ তারিখের নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে ভোলায় কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা দখলবাজের জায়গা হবে না। তিনি আরও বলেন, ভোলার উন্নয়ন নিশ্চিত করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে গরুর গাড়ি মার্কায় ভোট দিতে হবে।

উঠান বৈঠকে ফারজানা চৌধুরী টিংকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/