• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর মাইকিং

প্রতিনিধি / ৮৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিরাজগঞ্জের কামারখন্দে রফিকুল ইসলাম নামে এক ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার ইজিবাইক ও সর্বস্ব ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে জেলা শহরের চায়না বাঁধ এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়া গ্রামের মৃত নূর হোসেন আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ইজিবাইক নিয়ে কাজে বের হওয়ার পর থেকে রফিকুল নিখোঁজ ছিলেন। সারারাত বাড়ি না ফেরায় শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করে কামারখন্দ থানায় অভিযোগ জানায় তার পরিবার। স্বামীকে খুঁজে পেতে স্ত্রী পাপিয়া খাতুন ব্যাকুল হয়ে দেবরকে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিংও করেন।

উদ্ধারের বিষয়ে ভিকটিমের চাচাতো ভাই বেলাল হোসেন জানান, নিখোঁজ হওয়ার পর আমরা সব জায়গায় খোঁজ করতে থাকি। এর আগে চায়না বাঁধ এলাকায় এ ধরনের অচেতন চালককে উদ্ধারের ঘটনা ঘটেছিল, তাই সন্দেহের ভিত্তিতে সেখানে খুঁজতে যাই। বাঁধের গেটে ঢুকতেই রফিকুলকে উদভ্রান্তের মতো হাঁটতে দেখা যায়। তার সঙ্গে থাকা ইজিবাইক, টাকা ও পরনের শার্ট কিছুই ছিল না। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে গেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, নিখোঁজ চালককে অচেতন অবস্থায় চায়না বাঁধ এলাকা থেকে উদ্ধারের খবর আমরা পেয়েছি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার জ্ঞান ফিরেছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/