• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ড

প্রতিনিধি / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।এ সময় ওই কার্যালয়ে থাকা একটি অটোরিকশা আগুনে পুড়ে গেছে। শনিবার ভোর রাতের দিকে ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দীনেশগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া অটোরিকশাটির মালিক জামায়াতে শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রসুলপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়সাল জানান, প্রতিদিনের মতো রাতে কার্যালয়ে ভেতরে অটোরিকশাটি রেখে বাইরে থেকে বন্ধ করে যান তারা। ভোর রাতের দিকে কার্যালয়ে আগুন লাগার খবর পান। সেখানে গিয়ে দেখেন অটোরিকশাটি পুড়ে গেছে।

ফয়সালের অভিযোগ, জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে কেউ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/