• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিএনপির নির্বাচনী কার্যালয়ের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রতিনিধি / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের পশ্চিমপাড়ায় মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অস্থায়ীভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেন। ওই দোকানেই নিয়মিতভাবে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।

শনিবার সকালে কার্যালয়ের পাশে লাল টেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে গাংনী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা এসব বোমা সদৃশ বস্তু কার্যালয়ের পাশে রেখে গেছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/