• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোটের আগে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মুক্তি দাবি: ইসলামী আন্দোলনের প্রার্থী

প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কারাবন্দী বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আ. লীগের সদস্য মনিরুল ইসলামের মুক্তির দাবি তুলেছেন বরগুনা-১ (আমতলী, তালতলী, বরগুনা সদর) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহামুদুল হোসাইন অলিউল্লাহ। ভোটের লড়াইয়ে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে নবাব সলিমুল্লাহ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক পথসভায় দেওয়া তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম কারাগারে থাকলেও তার মুক্তির দাবিকে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ব্যবহার করায় তা নিয়ে বরগুনার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

পথসভায় বক্তব্যে মাওলানা মাহামুদুল হোসাইন অলিউল্লাহ আওয়ামী লীগ মনিরুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ ও সৎ মানুষ হিসেবে আখ্যা দিয়ে তার কারাবাসকে ষড়যন্ত্রমূলক ও অন্যায় বলে উল্লেখ করেন। মনিরুল ইসলামের জনপ্রিয়তা ও অতীত কর্মকাণ্ডের কথা তুলে ধরে তার মুক্তির দাবি জানালেও মামলার অভিযোগ বা রাষ্ট্রপক্ষের অবস্থান নিয়ে কোনো বক্তব্য দেননি তিনি।

ভোটের আগে এ ধরনের বক্তব্য নির্বাচনী রাজনীতিকে আরও উত্তপ্ত করার পাশাপাশি আইনি ও নৈতিক প্রশ্নও সামনে এনে দিচ্ছে বলে মত দিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী মঞ্চ থেকে বিচারাধীন মামলার বিষয়ে মন্তব্য করা ভোটারদের আবেগকে প্রভাবিত করার কৌশল। এতে আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ এপ্রিল মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকারের অধীনে সবশেষ দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে মনিরুল ইসলাম চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে দুইবারই নির্বাচিত হন। এর আগেও তিনি সদরের গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/