• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাউফলে আচরণবিধি লঙ্ঘন: দাঁড়িপাল্লার এক কর্মীকে দণ্ড

প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  পটুয়াখালী -২ (বাউফল) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের এক কর্মীকে ৭ দিনের কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কালাইয়া বন্দর এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে একটি মাইক্রোগাড়িতে দাঁড়িপাল্লার পোস্টার সাঁটিয়ে চলাচল করার সময় কালাইয়া এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টে সম্প্রতি বিএনপি থেকে যোগদান করা হেলাল মুন্সী নামের এক জামায়াত কর্মীকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তাকে ৭ দিনের কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, “একটি মাইক্রোগাড়িতে দাঁড়িপাল্লা মার্কার ব্যানার সাঁটিয়ে চলাচল করার অপরাধে ২৭(ক) ধারা মোতাবেক হেলাল মুন্সী নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/