• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বানারীপাড়ায় সেনা অভিযানে ৬ জুয়ারী আটক

প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ৬ জুয়ারীকে আটক করা হয়েছে। উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা। জানা গেছে,  বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) দিবাগত  রাত সাড়ে ১১টার দিকে লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্ব বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল অভিযানটি পরিচালনা করেন।

আটককৃতরা হলেন উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) ও ছালাম হাওলাদার (৪৫), ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান (৫৯) এবং মেহেদী হাসান (৩৯)। এসময় ঘটনাস্থল থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া খেলার অন্যান্য উপকরণ জব্দ করা হয়। আটককৃতদের পরে বানারীপাড়া থানায় হস্তান্তর ও এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/