• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় ৭০ কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা

প্রতিনিধি / ৯৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার লালমোহন উপজেলায় অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন উপজেলা কৃষকলীগ সভাপতি হিসেবে পরিচিত মো. মোখলেছুর রহমান বকসি। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমোহন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমানের হাতে ফুল দিয়ে মোখলেছুর রহমানকে দলে বরণ করা হয়। এ সময় তার সঙ্গে আসা প্রায় ৭০ জন কর্মীও জামায়তে যোগদান করেন। তাদেরকেও দলটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক বলেন, মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যে ছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলের সময়েই তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, এক বছর পর্যবেক্ষণে রাখার পর দলীয়ভাবে সন্তোষজনক পরিবর্তন দেখেই তাকে আনুষ্ঠানিকভাবে দলে নেয়া হয়েছে।

এদিকে মোখলেছুর রহমান বকসি বলেন, তিনি লালমোহন বাজারের একজন ব্যবসায়ী এবং ছোট থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, বিএনপির উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক থাকাকালে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েন এবং একাধিক হামলা-মামলার শিকার হন। তার অভিযোগ, ২০১৬ সালে চাপের মুখে তাকে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করা হয়। পরে ২০২৩ সালে তাকে কৃষকলীগের উপজেলা সভাপতি করা হলেও ছয় মাস পর তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগে থাকলেও তিনি বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন হামলা-মামলা থেকে সহায়তা করেছেন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনেও আওয়ামী লীগবিরোধী কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তার অভিযোগ, গত ৫ আগস্টের পর বিএনপির লোকজন তার প্রায় দুই কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি করেছে এবং ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। মোখলেছুর রহমান বলেন, রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিয়েই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। বাকি জীবন এই দলের হয়ে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/