• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নির্বাচনে দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন সেনাপ্রধান

প্রতিনিধি / ৮১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে সেনা সদস্যদের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।একই দিনে তিনি ময়মনসিংহের ত্রিশালে দেশের ক্রীড়াঙ্গনের মাইলফলক প্রকল্প ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রবিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সেনাপ্রধান এসব কথা বলেন।

ময়মনসিংহ সফরের শুরুতেই তিনি এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এতে ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান সভায় সেনা সদস্যদের বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্য বজায় রাখতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে প্রতিটি সদস্যকে নাগরিকবান্ধব আচরণ প্রদর্শন করতে হবে। তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/