• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

প্রতিনিধি / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিরাজগঞ্জ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও টিনের একাংশ পুড়ে গেছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বহুতি বাজারে একটি টিনের তৈরি মার্কেটে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস। শনিবার রাতের আঁধারে খড়কুটো স্তূপ করে সেখানে পেট্রোল আগুন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আগুন বাইরেই নিভে গেছে, ঘরে ঢুকতে পারেনি। টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। ঘরে ঢুকলে পুরো মার্কেটটাই পুড়ে ছাই হয়ে যেত। শহীদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছি। সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়েছি। তিনি সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেগুলো নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ছোট হোক বড় হোক ঘটনা যেটাই ঘটুক আমরা সেটাকে ভালোভাবে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/