• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

প্রতিনিধি / ৮৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে আব্দুর রহমান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ শাখার সহসভাপতি ছিলেন। তিনি কোতোয়ালী থানার বিস্ফোরক দ্রব্য আইনের ৪৯ (০৯)২৪ নম্বর মামলার আসামি ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কোতোয়ালী থানার একটি মামলায় হাজতি হিসেবে আটক আব্দুর রহমান মিয়া গত ১৭ নভেম্বর কারাগারে প্রবেশ করেন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী তার শরীরে ফুসফুসের ক্যানসার থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়া রোগ (ব্রেন মেটাস্টেসিস) শনাক্ত হয়। এছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/