• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১

প্রতিনিধি / ৮৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলার হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোস্তফা সিকদার। তিনি তিন নং ওয়ার্ডের মৃত আবদুর রহমান সিকদারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত হিজলা গৌরব্দী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলার চর কুশুরিয়া এলাকায় তল্লাশি শুরু করে। অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র, একটি চাইনিজ কুড়াল ও ৩টি মোবাইল ফোন সেটসহ মোস্তফা সিকদারকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/