• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

অবশেষে ৪ ফেব্রুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা দেবেন দলীয় চেয়ারম্যান।

শিরিন জানান, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। ৪ ফেব্রুয়ারির সফরসূচিই চূড়ান্ত। তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন এটিও জানা গেছে। যদিও তিনি আকাশপথে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ ছাড়া, বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী এবং বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাদের সফরের বিষয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা পাঠানো হয়েছে। এর আগে, ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরবর্তীতে সেই তারিখও বাতিল করা হয়, তবে নতুন দিন ঘোষণা করা হয়নি। এবার অবশেষে তারিখটি স্থির হলো।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশালে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রায় দুই দশক পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন—যা নিয়ে স্থানীয় বিএনপি মহলে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/