• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নারীকে হেনস্তার অভিযোগ/ বিএনপি নেতার বিচার চাইলেন জামায়াত প্রার্থী

প্রতিনিধি / ৮১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ীতে জামায়াতের এক নারীকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে মোশারেফ হোসেন নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনার বিচার চেয়ে ওই আসনের সহকারী বিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন জামায়াতের প্রার্থী মো. ছাইফ উল্যাহ।

অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী ৮ নম্বর ওয়ার্ডে প্রচারকালীন সময়ে দাঁড়িপাল্লার এক নারীকর্মীর ওপর সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে হেনস্তা করেন ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন। তিনি বিজয়নগর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করা হয়।

জামায়াত প্রার্থী মো. ছাইফ উল্যাহ বলেন, হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আমার কর্মীদের মধ্যে প্রচুর ক্ষোভের সঞ্চার হয়েছে। যেকোনো মুহূর্তে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মোশারেফ হোসেন এক নারীকে কোরআন নিয়ে প্রচারণার জন্য শাসাচ্ছেন। এসময় ওই নেতার পাশে থাকা লোকজনও নারীকে নানান কটু কথা বলতে শোনা যায়।

অভিযুক্ত বিএনপি নেতা মোশারেফ হোসেন বলেন, আমি কাউকে হেনস্তা করিনি। তবে একজন নারী আমার ওয়ার্ডে কোরআন হাতে নিয়ে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা করায় তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছি। তখন পথচারী কেউ ভিডিও করে তা ফেসবুকে দিয়েছে।

সোনাইমুড়ী পৌরসভা অংশের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমি এখনো পাইনি। পেলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরিন আকতারকে কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারি (সিএ) মো. আবদুল মতিন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে মোবাইল ফোনে এ ধরনের অভিযোগের কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/