• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নৌপুলিশের হাই-স্পিড বোটে আগুন, এক পুলিশ সদস্য দগ্ধ

প্রতিনিধি / ৯০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাগেরহাটের মোংলায় নৌপুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ড হয়েছে। এসময় নৌপুলিশের এক সদস্য দগ্ধ হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাতে দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এ অগ্নিকাণ্ড হয়।মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে তাদের এডিশনাল ডিআইজি আগমন উপলক্ষে বুধবার রাতে নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলার দিগরাজ বাজুয়া ঘাটে যায়।

ওই ঘাটে নোঙর করে বোটটিতে জ্বালানি তেল নিয়া পুনরায় মোংলা ঘাটের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতির সময় বোটটি চালু দিতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়। এ সময় হঠাৎ বোটটিতে আগুন লাগে এবং জ্বালানি পেট্রোল থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে।

এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে একজন সাতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌ পুলিশ সদস্য আগুনে পুড়ে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করলে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিতৎসার জন্য দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, খবর পেয়ে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী সদস্যা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/