• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপিকর্মীর মৃত্যু

প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনী প্রচারে গিয়ে এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ ভান্ডারি (৫০) লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউসুফ ভান্ডারী মাইকিং করে বিএনপির প্রার্থী মো. আবুল কালামের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন। প্রচারণার একপর্যায়ে সন্ধ্যায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই গ্রামের গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সাধারণ সম্পাদক ও লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল জানান, ইউসুফ ভান্ডারি ছিলেন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। তিনি ছিলেন অত্যন্ত সদালাপী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। খবর নিয়ে জেনেছি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/