• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে মধ্যরাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

প্রতিনিধি / ৯১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় এ আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার ( ২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস বরিশাল সদর দফতর। তারা জানায়, শায়েস্তাবাদ বাজারের খালপাড় লাগোয়া এক চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত। পরে আগুনে ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী আরও সাতটি দোকান পুড়ে ভস্মিভূত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. ফারুক সিকার জানান, খবর পেয়ে চারটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আটটি দোকানের মধ্যে মুদি, খাবারের হোটেল রয়েছে। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/